News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করল কংগ্রেস
Image

সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করল কংগ্রেস

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। এরই প্রতিবাদে গর্জে উঠলো কংগ্রেস। আজ শহরে বিক্ষোভ মিছিল করে রাজ্য পুলিশের মহা নির্দেশকের অফিস ঘেরাও করল কংগ্রেসের নেতৃত্বরা।পরবর্তী সময়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল ডিজিপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।এদিনের প্রতিবাদী মিছিলটি আগরতলা প্রেস ক্লাব থেকে শুরু হয়েছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে এগিয়ে যায় পুলিশের সদর কার্যালয়ে উদ্দেশ্যে । আগের থেকেই পুলিশের সদর কার্যালয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এআইসিসির সেক্রেটারি ক্রিস্টোফার তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যানরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্যে গনতন্ত্র নেই। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ সম্পুর্ন দলদাসে পরিণত হয়েছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন, সন্ত্রাস, ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, চুরি, ডাকাতি, মানব পাচার সহ নানা অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে পুলিশ নিরব ভূমিকা পালন করছে। 

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুর্নবাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে। রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, চুরি, ডাকাতি, মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

এদিন তিনি আরও বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করে চলেছে। কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে। রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই। জবরদখল করে পঞ্চায়েতে সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তাছাড়া, জনগণকে ভোটদানে বাধা দিয়েছে বিজেপির কর্মী সর্মথকরা। কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁর কথায়, প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ত্রিপুরায় স্বৈরাচারী সরকারের শাসন চলছে। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। এরই প্রতিবাদে আগামী আজ সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top