News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বশান্তির জন্য কোয়াড অতীব গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

বিশ্বশান্তির জন্য কোয়াড অতীব গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ডেলওয়ার, ২২ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদী। তারপরেই আমেরিকার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের নানা প্রান্তে উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড গোষ্ঠীর দেশগুলি একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্বশান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের অগ্রাধিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, মুক্ত, সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা। সেটাই আমাদের অঙ্গীকার।’ এরই সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে পারার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে কোয়াড সম্মেলন। সেই কারণে আগাম ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এরপর নিজের পরবর্তী কর্মসূচির জন্য নিউ ইয়র্কে উড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমেরিকার শীর্ষ সংস্থাগুলির সিইওদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের সামিট অব দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে যোগ দেবেন মোদী।

Releated Posts

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top