News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা
Image

প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.) প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে ফের দোষারোপ করা হয়েছে ডিভিসি’র কর্তৃপক্ষ’কে। জলাধার থেকে অপরিকল্পিতভাবে জল ছাড়ার জন্য এই পরিণাম। জলশক্তি মন্ত্রীর এক চিঠির পরিপ্রেক্ষিতে জবাবি এই চিঠিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীকে ওই চিঠিতে তিনি বলেছেন, দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বন্যার জন্য প্রধান কারণ হল, প্রতিবেশী ঝাড়খন্ড রাজ্যের জলাধার থেকে বিপুল পরিমাণ জলরাশি ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডিভিসি কর্তৃপক্ষ ও জলাধার নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে তা কার্যকর হতো। অতীতের এমন দৃষ্টান্ত রয়েছে। তবে, ইদানিং তাকে মান্যতা দেওয়া হয় না। এর যেন পুনরাবৃত্তি না ঘটে তা থেকে সচেষ্ট থাকতে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, দক্ষিণবঙ্গের ঘাটাল মাস্টার প্ল্যান ( দুই মেদিনীপুর জেলার জন্য) এবং উত্তরবঙ্গের জন্য ফ্লাড ম্যানেজমেন্ট – স্কিমে দুই দিনাজপুর ও মালদা উপকৃত হবে। এমন দুই প্রকল্প ১২৩৮.৯৫ কোটি টাকা ও ৪৯৬.৭০ কোটি টাকার একজোড়া প্রকল্প আর্থিক সাহায্য সহ মঞ্জুর হলেও তা পড়ে রয়েছে। অর্থমন্ত্রকের কাছে লালগোলা ও মুর্শিদাবাদে গঙ্গা ও পদ্মার ভাঙন প্রতিরোধেও প্রকল্প পড়ে রয়েছে। এ বিষয়ে সদুত্তর চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের জন্যই তা পিছিয়ে রয়েছে

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top