News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে তলব ইডির
Image

আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে তলব ইডির

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ): আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তে মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি । তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতেও গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল ইডি। সেইমতো ইডি দফতরে পৌঁছে গেলেন তিনি।

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়  আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় উঠে এসেছিল তাঁর নাম। আর্থিক দুর্নীতির তদন্ত মামলায় ইডির স্ক্যানারে চলে আসেন তিনি। গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও লাগোয়া তাঁরই একটি নার্সিংহোমে অভিযান চালান আধিকারিকরা। দু’দিন আগেও উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি দক্ষিণে বালিগঞ্জ সার্কুলার রোডে পৌঁছায় ইডি। পাশাপাশি রাজ্যের ৬ জায়গায় তল্লাশি অভিযান চালায়। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার ইডির তলবে সাড়া দিয়ে পৌঁছোলেন সুদীপ্ত রায়।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top