News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন অতিশী, মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫ জন
Image

(আপডেট) ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন অতিশী, মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫ জন

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২১ সেপ্টেম্বর, শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী মারলেনা। বৃহস্পতিবার আম আদমি পার্টির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এএপি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী। অতিশী ছাড়াও আরও কয়েকজন দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নেবেন ওই দিন। দিল্লি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন সুলতানপুর মাজরা থেকে এএপি বিধায়ক মুকেশ আহলাওয়াত। এছাড়াও এএপি বিধায়ক সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গেহলট, গোপাল রাই এবং ইমরান হুসেন আবারও দিল্লির মন্ত্রী হিসাবে শপথ নেবেন।প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গেই সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী। আর শনিবার তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, একইসঙ্গে কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসেবেও শপথ নিতে পারেন।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top