News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপের দিকেই তাকিয়ে  জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি
Image

রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপের দিকেই তাকিয়ে  জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি,. স.) : স্বাস্থ্য সংক্রান্ত টাস্ক ফোর্স গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফের একবার তাঁর সঙ্গেও বৈঠকে বসার দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি। কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী যে  ঘোষণা করেন তা অবিলম্বে কার্যকর করতে হবে। শুধু তাই নয়, টাস্ক ফোর্সের কাজ কি হবে এবং গঠন করার পদ্ধতি নিয়েও আলোচনায় বসতে আগ্রহী। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে লেখা ওই চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, চার ও পাঁচ নম্বর দাবি কার্যত অধরা।প্রথমত স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের  পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করা। সেইলক্ষ্যে সুরক্ষা, ও নিরাপত্তা এবং কর্মরতদের মধ্যে হুমকি দেওয়ার যে রীতি চালু রয়েছে তার অবসান করা হোক। এ নিয়ে সরকার পক্ষের ইতিবাচক পদক্ষেপ ও সিদ্ধান্তের দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন তাঁরা।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top