৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

লন্ডন, ১২ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের সফর শেষে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গেছেন সাকিব আল হাসান। ১৩ বছর পর কাউন্টি খেলতে  গেছেন সাকিব। সারের হয়ে মাঠে নেমেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। আর তাতেই ৩৫০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ১০৬তম ম্যাচে এসে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব।