News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ২৪ পরগনায় শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক, হাসপাতালে চিকিৎসাধীন
Image

উত্তর ২৪ পরগনায় শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক, হাসপাতালে চিকিৎসাধীন

স্বরূপনগর,  ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকায় এক শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। রবিবার রাতে এলাকার সুব্রত মণ্ডলের বাড়িতে আয়োজিত শ্রাদ্ধের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ খাওয়া-দাওয়া করেন। এরপর থেকেই অনেকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত হাসপাতালে প্রায় ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে শিশুরা এবং মহিলারাও রয়েছেন।

ডায়রিয়ার উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে অনেকেই জানিয়েছেন, শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরে আসার পরই পাতলা পায়খানা, বমি ভাব, গা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত এলাকায় কোনও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়নি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সোমবার শাড়াপুল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক রাশেদ আলী জানিয়েছেন, “ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা স্থিতিশীল, তবে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।” স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top