নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করেছে বোধজংনগর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে বোধজংনগর থানার অন্তর্গত বনিক্য চৌমুণীতে একটি মারুতি ওমনি গাড়ি থেকে ১৮ কেজি গাঁজা সহ ৩ জন মহিলাকে আটক করে নিয়ে আসেন থানায় বোধজংনগর থানার পুলিশ।এই অভিযানের নেতৃত্বে ছিলেন বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই অভিযান নিয়ে বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার জানান টিআর০১- একিউ-০৪৯৪ নম্বরের একটি মারুতি ওমনি গাড়ি দিয়ে মহিলারা গাঁজা পাচার করছিল। পুলিশ উৎ পেতে বসে ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করে নিয়ে আসে থানায়।গাড়িটি সিজ করা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়।

