News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে অশান্তির আশঙ্কা, জোরদার নিরাপত্তা
Image

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে অশান্তির আশঙ্কা, জোরদার নিরাপত্তা

কলকাতা ৩০ আগস্ট (হি.স.): আর জি কর হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনায় ঘোর অশান্তির আশঙ্কা পুর কর্তৃপক্ষের। এর ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলতি মাসের এই অধিবেশনে যে সেই আঁচ পড়তে চলেছে তা আগেই অনুমান করেছেন পুর প্রশাসন। কাউন্সিল চেম্বারে ৩৩-তম এই অধিবেশনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। অধিবেশনের জন্য যোগদানকারীদের প্রতিটি সদস্যর প্রতি রয়েছে কড়া নজরদারি। “উই ওয়ান্ট জাস্টিস” – লেখা টিফো নিয়ে যাতে কেউ কেন্দ্রীয় পুরভবনে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে নিরাপত্তা রক্ষীদের। মেয়রের অফিসের সামনের প্রহরা বেড়েছে। ১৪৪ সদস্য বিশিষ্ট পুরসভার অন্দরে বিরোধী সংখ্যা যদিও সাতজন। বিজেপি – ৩, বাম-২, কংগ্রেস – ১ এবং নির্দল – ১ জন। বিজেপির পুরপিতা সজল ঘোষ সরব আরজিকর ইস্যুতে। তিনি বলেন, চলতি মাসের ৮ তারিখের ঘটনা অবশ্যই আলোচনার অবকাশ রয়েছে। জ্বলন্ত এই বিষয় তুলে ধরে আলোচনার জন্য সময় বরাদ্দ করতে হবে। কংগ্রেস ও বাম সদস্যরা একমত। নির্দল সদস্য এ নিয়ে সহমত প্রকাশ করেছেন। যদিও পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের দিকে বরং তাকিয়ে সকলে।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top