নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দুর্যোগ চলবে গুজরাটেও। আইএমডি-র বিজ্ঞানী সোমা সেন বলেছেন, “গতকাল দিল্লিতে বঙ্গোপসাগরের আর্দ্রতা ছিল, সমস্ত উত্তর ভারতের সমভূমিতে গতকাল ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে গুজরাটে… সৌরাষ্ট্র এবং কচ্ছে অত্যন্ত ভারী বৃষ্টি হবে। আগামীকাল থেকে পশ্চিমী ধকল কমবে, তাই উত্তর ভারত থেকে বৃষ্টিপাত কমবে।আইএমডি-র বিজ্ঞানী সোমা সেন বলেছেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট এই মাসের দ্বিতীয় নিম্নচাপ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং একটি গভীর নিম্নচাপের আকারে গুজরাটের উপরে রয়েছে… এর কারণে গুজরাট, সৌরাষ্ট্রে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। সৌরাষ্ট্র এবং কচ্ছের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কেরল, দক্ষিণ কর্ণাটক এবং ওডিশার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আমরা এই জায়গাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছি, ওডিশা ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত হবে।”

জম্মু ও কাশ্মীর এবং হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র, দুর্যোগ চলবে গুজরাটে
Releated Posts
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…
পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

















