News Flash

  • Home
  • দিনের খবর
  • বনগাঁ-শিয়ালদহ শাখায় স্বাভাবিক হল ট্রেন পরিষেবা, বিজেপির বনধের প্রতিবাদে তৃণমূল
Image

বনগাঁ-শিয়ালদহ শাখায় স্বাভাবিক হল ট্রেন পরিষেবা, বিজেপির বনধের প্রতিবাদে তৃণমূল

বনগাঁ, ২৮ আগস্ট (হি.স.): বুধবার সকাল ছ’টা নাগাদ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা আসেন বনগাঁ স্টেশনে। তারপর তারা রেল স্টেশনে অবরোধ করে দেন। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বনগাঁ-শিয়ালদহ শাখায়। বিজেপির এই বনধের প্রতিবাদ জানিয়ে বনগাঁ স্টেশনে পৌঁছন বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন, “বনধ চলছে…পুলিশ কিছুই করতে পারেনি, তাই, টিএমসির কর্মীরা এখানে এসেছে, মমতা তাদের পাঠিয়েছেন…আমরা এখান থেকে সরব না, আমরা লড়াই চালিয়ে যাব।” তৃণমূল নেতা নারায়ণ ঘোষ বলছেন, “তাঁরা গরিব মানুষকে কষ্ট দিতে চায়। তাঁরা পশ্চিমবঙ্গে এসেছে ডাকাতি করতে। সাধারণ ও গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই ধরনের কাজ করে পশ্চিমবঙ্গকে থামানো যাবে না।”

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top