News Flash

  • Home
  • প্রধান খবর
  • দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত  জাতীয় দলে খেলবেন সাকিব, বলছে বিসিবি
Image

দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত  জাতীয় দলে খেলবেন সাকিব, বলছে বিসিবি

ঢাকা, ২৮ আগস্ট (হি.স.): জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে আইনি নোটিশ। এই বিষয়টি নিয়ে শুধু সাকিবই নয়, চাপে পড়ে গেছে বিসিবিও। বিসিবির চুক্তিভুক্ত সাকিব এই মুহূর্তে জাতীয় দলের সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন। এদিকে বিসিবিও সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন, “সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, ততদিন পর্যন্ত ওকে আমরা খেলাবো।” সেই সঙ্গে বোর্ড প্রধান বলেছেন, “পাকিস্তান সফরের পর ভারতে যাবে বাংলাদেশ। সেখানেও আমরা সাকিবকে খেলাতে চাই। তাছাড়া সাকিব আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। তাই প্রয়োজনে সাকিবকে আমরা  আইনগত সহায়তা দেব।’

Releated Posts

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026

১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশ উন্নতির নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর…

ByByNews Desk Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও সিএপিএফ-এর ৭৮ সদস্যকে বীরত্ব পুরস্কার

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top