কালিয়াগঞ্জ, ২৮ আগস্ট (হি.স.): উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বনধ সমর্থকরা। বুধবার সকালে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি মিছিল করেন বিজেপি সমর্থকেরা। বিবেকানন্দ মোড়ে কিছু ক্ষণ সময়ের জন্য পথ অবরোধ করেন তাঁরা। রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ দেখান।তবে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। তবে বিক্ষিপ্ত কয়েকটি জায়গা ছাড়া কালিয়াগঞ্জ শহরের পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
2024-08-28

