News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে এনবিএসটিসির বাসে ভাঙচুর, গ্রেফতার ৮
Image

শিলিগুড়িতে এনবিএসটিসির বাসে ভাঙচুর, গ্রেফতার ৮

শিলিগুড়ি, ২৮ আগস্ট (হি. স.) : বিজেপির ডাকা বনধ সফল করতে বুধবার   সকাল থেকে শিলিগুড়িতে পথে নামেন দলের কর্মী-সমর্থকরা। তাঁরা মিছিল করেন। দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়। শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে হামলার অভিযোগ ওঠে  বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় জংশন এলাকায়। পুলিশ ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে বাসটি যাত্রী নিয়ে তেনজিং নোরগে বাস টার্মিনাসের দিকে আসছিল। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা পাথর ছুড়ে ওই বাসের সামনের কাচ ভেঙে দেন। যদিও ঘটনায় যাত্রীদের কেউ চোট পাননি বলে জানা গিয়েছে। খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ এলাকায় হাজির হয়ে ওই বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। এদিকে, ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরাও।

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top