News Flash

Image

বন্যা ত্রানে এগিয়ে এলো রেডক্রস সোসাইটি

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যে উদ্ভুত  পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয়। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সকলকে বন্যা ত্রাণে এগিয়ে আসার আহবান রেখেছেন। সেই অনুযায়ী বন্যা ত্রাণে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা। আজ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি রাজ্য শাখার শহর দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল তুলে দেয়। পাশাপাশি আয়োজন করে একটি স্বাস্থ্য শিবিরের। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন মেয়র দীপক মজুমদার। 

তাছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আগরতলা শাখার কোষাধক্ষ্য তথা কর্পুরেটর অভিজিৎ মল্লিক, রেডক্রস সোসাইটির অন্যান্য সদস্য সহ ক্লাবের সদস্যরা। বন্যা ত্রাণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান মেয়র পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান রাখেন তিনি।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top