News Flash

Image

খোয়াই নদী থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার 

আগরতলা, ২৬ আগস্ট: খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। আজ খোয়াই লালচড়া দশমি ঘাট এলাকার স্থানীয় মানুষ সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন। 

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাডে সুভাষ পার্ক কালীবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথের বাড়িতে বাংলাদেশী চোরের দল হানা দেয়। তাঁর বাড়ির ঘরের গিলের দরজা ভেঙ্গে দুইটি বাইক নিয়ে চম্পট দেয়। খোয়াই নদীর ওপারে রয়েছে বাংলাদেশ। চোরের দল নদী অতিক্রম করতে পারলেই বাংলাদেশে ঢুকে যেতে পারত। কিন্তু বিএসএফের তাড়া খেয়ে চোরের দল বাইক দুটি খোয়াই নদীর জলে ফেলে দিয়ে চলে যায়। আজ দুপুরে সেই জায়গায় এক জেলে মাছ ধরতে গেলে জালে একটি বাইক ধরা পড়ে। শেষে এলাকার কিছু যুবক জলে নেমে বাইকটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। 

দ্বিতীয় বাইকটির সন্ধানে জলে নেমে তল্লাশি চালায় এলাকার যুবকরা। এদিকে খবর পেয়ে নদীর পাড়ে ছুটে আসে পুলিশ ও বাইকের মালিক। পুলিশ প্রাথমিক তদন্ত সেরে বাইকটি থানায় নিয়ে যায়। 

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top