News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ যান দূর্ঘটনা, দুটি অটোর সংঘর্ষে মহিলা যাত্রীর হাত কাটা গিয়েছে
Image

ভয়াবহ যান দূর্ঘটনা, দুটি অটোর সংঘর্ষে মহিলা যাত্রীর হাত কাটা গিয়েছে

আগরতলা, ২৬ আগস্ট: দুটি অটোর সংঘর্ষে এক মহিলা যাত্রীর হাত কাটা গিয়েছে। আজ পুরাতন রাজভবনের পেছনে দুটি অটো অতিক্রম করার সময় পাশাপাশি এসে পড়ায় একজন মহিলার হাত কেটে টুকরো হয়ে রাস্তায় পড়ে গিয়েছে। বর্তমানে ওই মহিলা যাত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এনসিসি থানার পুলিশ। 

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে পুরনো রাজভবনের পেছনে ট্রাফিক পয়েন্টের সামনে দুটি অটোর সংঘর্ষ ঘটে। তাতে এক মহিলা যাত্রী হাত কেটে রাস্তায় পড়ে গিয়েছ। তিনি আরও জানিয়েছেন, জিবি হাসপাতালে দিক থেকে একটি অটো আসছিল এবং অপর দিক থেকে একটি অটো যাচ্ছিল। দুটি অটো অতিক্রম করার সময় পাশাপাশি এসে পড়ায় একজন মহিলার হাত কেটে টুকরো হয়ে রাস্তায় পড়ে গিয়েছে। 

তিনি আরও বলেন,  ওই মহিলা নন্দন নগর এলাকার অনামিকা দত্ত। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। 

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top