News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বন্যা পরিস্থিতি, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার, ধন্যবাদ মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লবের
Image

ত্রিপুরায় বন্যা পরিস্থিতি, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার, ধন্যবাদ মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। সিডিআরএফ- এর কেন্দ্রীয় অংশ থেকে ত্রিপুরার জন্য অগ্রিম ৪০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র। আজ সামাজিক মাধ্যমে ত্রিপুরার জন্য এই অর্থ মঞ্জুরের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র সরকারের এই পদক্ষেপে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ধন্যবাদ জানিয়েছেন। 

এদিন তিনি সামাজিক মাধ্যমে বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতির কারণে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাকে ৪০ কোটি টাকা অগ্রীম অর্থ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যে ত্রিপুরায় উদ্ধার অভিযানে কেন্দ্রের ১১টি এনডিআরএফ টিম, সেনাবাহিনীর ৩টি কলাম এবং বায়ুসেনার ৪টি হেলিকপ্টার ইতিমধ্যেই রাজ্য সরকারকে সহায়তা করছে। তাঁর কথায়, ত্রিপুরার বোন এবং ভাইয়ের এই কঠিন সময়ে লড়াই করার জন্য মোদী সরকারকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে।

এদিকে, সামাজিক মাধ্যমে কেন্দ্র সরকারের এই পদক্ষেপে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ধন্যবাদ জানিয়েছেন।

এদিন সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে প্রয়োজনীয় সর্বোত সহায়তা প্রদানের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে রাজ্যবাসীর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের অবিরাম সমর্থন, এই কঠিন সময়ে দৃঢ় মনোবল নিয়ে বর্তমান অপ্রস্তুত পরিস্থিতি কাটিয়ে উঠতে উজ্জীবিত এবং অনুপ্রাণিত করবে ।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top