News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় দূর্গতদের উদ্বারে গিয়ে প্রাণ হারালেন যুবক, আর্থিক সাহায্য জেলা শাসকের 
Image

বন্যায় দূর্গতদের উদ্বারে গিয়ে প্রাণ হারালেন যুবক, আর্থিক সাহায্য জেলা শাসকের 

আগরতলা, ২৩ আগস্ট: গতকাল দূর্গতদের উদ্বার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক। আজ সকালে ধানের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে,পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আগরতলা ইন্দ্রনগর এলাকার বাসিন্দা চিরঞ্জিত দে (৩০)।  পেশায় তিনি গাড়ির চালক। গতকাল রাতে বন্যায় কবলিত এলাকায় একজন মহিলা ও তার সন্তানকে উদ্ধার করার পর নিজেই জলে তলিয়ে যান। আজ সকালে পাশের এলাকায় ধানের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই ঘটনার খবর পেয়ে আজ মৃতের মা এবং বোনের সাথে দেখা করেন জেলা শাসক ডাঃ বিশাল কুমার। পাশাপাশি, মৃতের মায়ের হাতে সরকারি সাহায্য তুলে দিয়েছেন।

Releated Posts

ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে উল্টো জাতীয় পতাকা, অব্যবস্থার অভিযোগে ক্ষোভ

ধর্মনগর, ১৩ আগস্ট: কালাছড়া ব্লকের অন্তর্গত ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলে থাকার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

এনসিএসএল লেজিসলেটিভ সামিটে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন বিধায়ক পল ডাংশুর

আগরতলা, ১৩ আগস্ট: আমেরিকার শিকাগো, ইলিনয়ে অনুষ্ঠিত এনসিএসএল লেজিসলেটিভ সামিট ২০২৬-এ অংশ নিয়ে আন্তর্জাতিক স্তরের আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

আড়ালিয়া পঞ্চবটী বাজারে পুলিশের অভিযান, আটক ৪ নেশা বিক্রেতা

আগরতলা, ১৩ আগস্ট: গোপন সূত্রের ভিত্তিতে আড়ালিয়া পঞ্চবটী বাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

নারী সুরক্ষা ও অপরাধ দমনে চার দফা দাবিতে বিক্ষোভ বামপন্থী সংগঠনের

আগরতলা, ১৩ আগস্ট: রাজ্যে বিভিন্ন অপরাধ দমন, নারী সুরক্ষা সুনিশ্চিত করা এবং অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026
Scroll to Top