আগরতলা, ২৩ আগস্ট: অমরপুর ও করবুকের বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করে শান্তিরবাজারে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পর্রবতী সময়ে পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থানরত একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি।
আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, লাউগাং ও মুহুরি নদীর তটবর্তী এলাকাসমূহ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় সাধন করে ক্রমাগত ত্রাণ কার্য চালিয়ে যাওয়া হচ্ছে।
তারপর, পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থানরত একটি ত্রান শিবির পরিদর্শন করে আশ্রিত জনতার মনোবল বৃদ্ধি করেন তিনি। পাশাপাশি ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে উপস্থিত কর্মকরা ও চিকিৎসা সেবার সাথে সংযুক্ত ডাক্তারদের সাথেও কথা বলেন তিনি।

