News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৭, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদী
Image

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৭, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদী

আনাকাপল্লী, ২২ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ওষুধ কারখানার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছল। ওই ঘটনায় অন্তত ৪০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে প্রশাসন সূত্রের খবর। আনাকাপল্লীর কালেক্টর বিজয়া কৃষ্ণণ বলেছেন, অচ্যুতপুরম এসইজেডের একটি কোম্পানিতে বিস্ফোরণে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আনাকাপল্লী জেলার অচ্যুতপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (স্পেশাল ইকনমিক জোন বা এসইজেড) ওই বেসরকারি ওষুধ কারখানায় প্রায় হাজারখানেক কর্মী কাজ করেন। বুধবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ হঠাৎই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জেলাশাসক বিজয় কৃষ্ণণ বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।’’ তাঁর দাবি, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।ওষুধ কারখানার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এখন পোল্যান্ডে রয়েছেন, সেখান থেকেই দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top