News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সমস্ত ক্ষোভ ও হতাশা কংগ্রেসকে ঘিরে : মল্লিকার্জুন খাড়গে
Image

বিজেপির সমস্ত ক্ষোভ ও হতাশা কংগ্রেসকে ঘিরে : মল্লিকার্জুন খাড়গে

শ্রীনগর, ২২ আগস্ট (হি.স.): বিজেপির সমস্ত ক্ষোভ ও হতাশা কংগ্রেসকে ঘিরেই। কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার শ্রীনগরে কংগ্রেস কর্মীদের এক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা জম্মু ও কাশ্মীরে নির্বাচনে জিতলে সমগ্র ভারত আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। রাহুল গান্ধী যেমন বলেছেন, জম্মু ও কাশ্মীরের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র পছন্দ-অপছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জম্মু ও কাশ্মীরের সঙ্গে রক্তের সম্পর্কে জড়িত।”কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা আশা করি, আগামী নির্বাচনে জম্মু ও কাশ্মীর আমাদের পাশে দাঁড়াবে। কোথায় এবং কখন নির্বাচন শুরু করতে হবে তা নির্ধারণ করে বিজেপি। তাঁদের সমস্ত ক্ষোভ এবং হতাশা শুধুমাত্র কংগ্রেসকে ঘিরে, কারণ অন্য কোনও দল কঠিন লড়াই করে না। একমাত্র ব্যক্তি যিনি লড়াই করার সাহস করেন তিনি হলেন রাহুল গান্ধী। দেশকে বাঁচাতে, আপনাদের সংস্কৃতি এবং অধিকার বাঁচাতে আপনাদের ভোট দরকার আমাদের।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top