প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উদযাপিত 

আগরতলা, ১৯ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

এদিন সভাপতি আশিস কুমার সাহা বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের হাত ধরেই ত্রিপুরায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল। তাই আজও তাঁর অবদান রাজ্যবাসী ভুলে নি। তাঁর কথায়, জাতি জনজাতিদের মধ্যে শান্তি সাম্প্রতিক বজায় রাখতে তাঁর অবদান আজও প্রসঙ্গিক।