News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত সোনামুড়া, প্রতিবাদে সামিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত সোনামুড়া, প্রতিবাদে সামিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৮ আগস্ট:
বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সোনামুড়ায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ টিএসআর। এদিকে বিজেপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

ভারতীয় জনতা পার্টি দলের এক কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা সোনামুড়ায়। বিবরণে জানা গেছে কাঠালিয়া ব্লকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার সময় সিপিএম কর্মীদের আক্রমণে আহত হয়েছিলেন বিজেপি দলের বেশ কয়েকজন কার্যকর্তা। পরবর্তী সময়ে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল হাসপাতালে।

তার মধ্যে সোনামুড়া মন্ডলের বিজেপি দলের সদস্য আশিষ পাল চিকিৎসারত অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যু খবর ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা সোনামুড়া মহকুমা। ভাঙচুর করা হয় কংগ্রেস ও সিপিএমের দলের পার্টি অফিস। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ ও টিএসআর বাহিনী। 

রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে মৃতের সবদেহ নিয়ে বিরাট মিছিল সংঘটিত করে দলের কার্যকর্তারা। মিছিল থেকে প্রতিমা ভৌমিক বলেন সিপিএম দলের পেশাদারী দুষ্কৃতীদের দ্বারা ত্রিস্তর ভোট গণনার সময় কাঠালিয়া ব্লকে ৩০ থেকে ৩৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তারমধ্যে আশিস পালের মৃত্যু হয়েছে। সিপিএম যে সংস্কৃতি তৈরি করেছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে বিজেপি কর্মী খুনের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া না হবে, ততদিন পর্যন্ত বিজেপি দল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত রাখবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top