News Flash

  • Home
  • খেলা
  • শিলংয়ে ইস্ট-ইন্ডিয়া আসরে প্রিয়াঙ্কার পদক দিয়ে সাফল্যের শুরু ত্রিপুরার জুডোকারদের

শিলংয়ে ইস্ট-ইন্ডিয়া আসরে প্রিয়াঙ্কার পদক দিয়ে সাফল্যের শুরু ত্রিপুরার জুডোকারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম দিনেই চমক। পদক পেলো ত্রিপুরার জুডোকা।মেঘালয়ের শিলঙে আয়োজিত চতুর্থ ইস্ট ইন্ডিয়া ওপেন উইমেন্স লীগ জুডো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী দিনে সাব জুনিয়র বিভাগে ৩২ কেজি গ্রুপে ত্রিপুরার প্রিয়াঙ্কা দাস ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়া, ৪০ কেজি বিভাগে শ্রাবন্তী দেবনাথ এবং ৪৪ কেজি বিভাগে তানিয়া দাস উভয়েই ফাইনালে প্রবেশ করেছে। ‌ উল্লেখ্য, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের ৯ জন খেলোয়াড় এবারকার আসরে অংশ নিয়েছে। আগামী কুড়ি আগস্ট পর্যন্ত সেখানে ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র বিভাগের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। বলা বাহুল্য, এ নিয়ে তৃতীয়বারের মতো বিবেকানন্দ সেন্টারের জুডোকাররা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই টিম পাঠানোর মূল উদ্যোক্তা হচ্ছেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা তথা জুডোর প্রশিক্ষক মিহির শীল। তিনি সম্পূর্ণ নিজ খরচে তিন বছর ধরে এই টুর্নামেন্টে টীম পাঠিয়ে আসছেন। গত বছরে মনিপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টেও বিবেকানন্দ জুডো সেন্টারের খেলোয়াররা অংশ নিয়েছিল। এবং সেই আসর থেকে জুডো খেলোয়াররা দুইটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিল। শিলংয়ে আয়োজিত এবারকার আসর থেকেও বিবেকানন্দ সেন্টারের জুডো সেন্টারের জুডোকাররা সাফল্য অর্জন করে পদক জিতে আনবে বলে প্রত্যেকেই আশাবাদী।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top