News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : বাঁশুরি স্বরাজ
Image

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : বাঁশুরি স্বরাজ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার দিল্লিতে প্রতিবাদ মিছিল করলো নারী শক্তি ফোরাম। মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল যায়। বিপুল সংখ্যক মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।   বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, “রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই অস্থিতিশীলতার সবচেয়ে বড় শিকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুরা। নারীরা ধর্ষিত হচ্ছেন এবং পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ধর্মীয় উপাসনালয়গুলিও ভাঙচুর করা হচ্ছে। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা বিশ্বকে বলতে চাই, হিন্দু সম্প্রদায় শান্তিপ্রিয়। বিশেষ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় নিজেদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছে। আমরা বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বলতে চাই, আমরা তাঁদের পাশে আছি।”

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top