News Flash

  • Home
  • দেশ
  • ব্যাগে কি বোমা রয়েছে, বিমানবন্দরে প্রশ্ন করে গ্রেফতার যাত্রী

ব্যাগে কি বোমা রয়েছে, বিমানবন্দরে প্রশ্ন করে গ্রেফতার যাত্রী

কোচি, ১১ আগস্ট (হি.স.): ব্যাগে বোমা রয়েছে কিনা বিমানবন্দরে প্রশ্ন করে গ্রেফতার হলেন এক যাত্রী। জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মনোজ কুমার (৪২)।জানা যাচ্ছে, রবিবার সকালে কোচি বিমানবন্দরে নিরাপত্তার খাতিরে তল্লাশির সময়ে নিরাপত্তারক্ষীদের তিনি প্রশ্ন করেন, আমার ব্যাগে কি বোমা রয়েছে। এই প্রশ্ন করতেই যাত্রা বাতিল হয় ওই যাত্রীর। পাশাপাশি গ্রেফতারও করা হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁকে তুলে দেওয়া হয়  পুলিশের হাতে। কোচি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বিমানবন্দরের আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দেখে ওই যাত্রী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করেন, ‘আমার ব্যাগে কি বোমা রয়েছে’? যাত্রীর এই মন্তব্য শোনার পর কোনওরকম ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা। তাঁর সমস্ত ব্যাগপত্র ভালো করে তল্লাশি করা হয়। যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। উল্লেখ্য, বিমানে করে এদিন কোচি থেকে মুম্বই যাওয়ার করার কথা ছিল মনোজের।

Releated Posts

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top