৬টি পদক জিতে নীরজ-মনুদের অলিম্পিক অভিযান শেষ

প্যারিস, ১১ আগস্ট (হি.স.): গ্রেটেস্ট শো অন আর্থের শেষ দিন রবিবার। এবারের প্যারিস অলিম্পিক থেকে মোট ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হবেন জোড়া পদকজয়ী মনু ভাকের এবং হকিতে পদকজয়ী শ্রীজেশ।শনিবার কোয়ার্টার ফাইনালে ভারতের শেষ আশা ছিল কুস্তিগির ঋতিকা হুডা। মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে অবশ্য এর পরেও একটা পদকের আশা ছিল। ঋতিকা কুস্তির সেমিফাইনালে উঠেই হেরে যান। আর গলফেও ফাইনাল রাউন্ডে অদিতি অশোক এবং দীক্ষা ডাগর হেরে যান।  যথাক্রমে ২৯তম এবং ৪৯তম স্থানে শেষ করেছেন তারা।গত টোকিও অলিম্পিকে ৭টি পদক জিতেছিল ভারত। এবার সেই সংখ্যাটা কমেছে। যদিও ভিনেশ ফোগাটের ব্যাপারটা ক্রীড়া আদালতে বিচারাধীন। ওই মামলায় যদি ভিনেশ জেতেন তাহলে তিনি অলিম্পিক থেকে দ্বিতীয় রুপো পাবেন, সেই সঙ্গে ভারতও পাবে আরও একটি রূপো।