রাঁচি, ১১ আগস্ট (হি.স.): রবিবার জুমার নদীতে ডুবে মৃত্যু হলো মনন বিদ্যা স্কুলের ছাত্র পীযূষ কুমারের। জানা গেছে, সে মনন বিদ্যা স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।জানা গেছে, চার-পাঁচজন পড়ুয়া মিলে স্কুলের হোস্টেল থেকে বেরিয়ে জুমার নদীতে স্নান করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্র বিহারের গয়া জেলার বাসিন্দা। সদর থানার আধিকারিক জানান, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে এবং পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
2024-08-11

