অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট: অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। দাবি করলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। বৃহস্পতিবার গোটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন সকাল থেকেই উৎসবের মেজাজে গোটা রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সকল বিজেপি কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি তিনি এও বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য বিজেপি কর্মীরা স্থানীয় সকল ভোটারদের উৎসাহিত করেছেন। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক এবং ওনার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।