সরল জীবনযাপন ও উঁচু চিন্তাভাবনার জন্য পরিচিত ছিলেন বুদ্ধদেব : রাজ্যপাল

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। শোকবার্তায় রাজ্যপাল বলেছেন, সরল জীবনযাপন ও উঁচু চিন্তাভাবনার জন্য পরিচিত ছিলেন বুদ্ধদেব। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, “বুদ্ধদেব ভট্টাচার্য নম্র রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়কের ব্র্যান্ডের অন্তর্গত। তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন, তিনি নিজের সরল জীবনযাপন এবং উঁচু চিন্তার জন্য পরিচিত। অন্যান্য রাজনৈতিক নেতাদের কাছে তিনি মডেল হয়েছেন। তাঁর প্রয়াণ মানবতার, পশ্চিমবঙ্গ এবং ভারতের জন্য একটি বড় ক্ষতি।”