News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম সরকারের প্রাক্তন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. ননীগোপাল মহন্ত গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
Image

অসম সরকারের প্রাক্তন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. ননীগোপাল মহন্ত গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োজিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ননীগোপাল মহন্ত।

শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ পটভূমিতে অধ্যাপক মহন্তের নেতৃত্ব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাবে বলে আশা করছে শিক্ষানুরাগী মহল। আশা করা হচ্ছে, ড. ননীগোপাল মহন্ত তাঁর নতুন ভূমিকায় অভিজ্ঞতার বাস্তবায়ন করবেন। মূলত তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত বিভাগীয় প্রধান এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. মহন্ত।

উজান অসমের শিবসাগরে একটি বৈষ্ণব সত্রিয়া পরিবারের সন্তান ননীনগোপাল মহন্ত আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও প্রসারে বেশ অবদান রেখেছেন।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ননীগোপাল মহন্ত ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে রোটারি ওয়ার্ল্ড পিস ফেলো হিসেবে তাঁর শিক্ষাকে এগিয়ে নিয়েছিলেন। এই ফেলোশিপের বলে তিনি ইউরোপ এবং দক্ষিণ এশিয়া জুড়ে গবেষণা করার সুযোগ পেয়েছিলেন।

তিনি তাঁর কর্মজীবনে আঞ্চলিক এবং জাতীয় সমস্যাবলির ওপর একজন বিশিষ্ট লেখক এবং ভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। ২০০৯ সালে পাবলিক ডিসকোর্সে তাঁর অবদান এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃত হয়েছে।

অসমের শিক্ষা অধিকরণ এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থায় অধ্যাপক মহন্ত উপদেষ্টা হিসেবে দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি ২০২১ সালে অসমে হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত হয়েছিলেন। তবে চলতি ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি অসমের শিক্ষা বিষয়ক উপদেষ্টা পদে পদত্যাগ করে ফের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে অধ্যাপনা শুরু করেন ড. ননীগোপাল মহন্ত।

অধ্যাপক ননীগোপাল মহন্ত অ্যাকাডেমিক ইনস্টিটিউশনগুলির বহু নেতৃত্বের পদও অলঙ্কৃত করেছেন। গুয়াহাটির হ্যান্ডিক গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তরপূর্ব ভারত রাষ্ট্রবিজ্ঞান সমিতির নেতৃত্ব দিয়েছেন ড. ননীগোপাল।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top