News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমঘরে থাকা পচা আলু-পেঁয়াজের গন্ধে অতিষ্ঠ, রাস্তা অবরোধ স্কুলের ছাত্র-ছাত্রীদের
Image

হিমঘরে থাকা পচা আলু-পেঁয়াজের গন্ধে অতিষ্ঠ, রাস্তা অবরোধ স্কুলের ছাত্র-ছাত্রীদের

আরামবাগ, ২৬ জুলাই (হি. স.) :  হিমঘরের ফেলা রাখা পচা আলু-পেঁয়াজের তীব্র দুর্গন্ধে ঢেকেছে এলাকা। বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি হিমঘর কর্তৃপক্ষের। অভিযোগ, স্থানীয় প্রশাসন-পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনও কাজ। শেষে বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটলেন এলাকার লোকজন। যোগ দিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা। চলল রাস্তা অবরোধ।   অবরোধের জেরে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক।আরামবাগের হরিণখোলায় রয়েছে মোহিনি কোল্ড স্টোরেজ। এলাকার লোকজনের অভিযোগ, হিমঘর থেকে প্রচুর পচা-আলু পেঁয়াজ বাইরে ফেলে রাখা হয়েছে। দুর্গন্ধে ঢেকেছে এলাকা। বারবার বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণেই এদিন হিমঘরের সামনে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা অবস্থান বিক্ষোভে সামিল হলেন। সঙ্গে তর্কাতর্কিও করতে দেখা যায় এলাকার বেশ কিছু বাসিন্দাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় হরিনখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা পার্থ হাজারি। তিনিও কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। এরইমধ্যে স্টোর ম্যানেজারের সঙ্গে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায় এলাকার লোকজনের। শেষে পুলিশি হস্তক্ষেপে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top