নলবাড়ি (অসম), ২৩ জুলাই (হি.স.) : নলবাড়ি জেলার অন্তর্গত মুকালমুয়ার বড়তলায় প্ৰায় তিনদিন ধরে নিজের ঘরে শায়িত অবস্থায় উদ্ধার হয়েছে জনৈক বৃদ্ধার মৃতদেহ। মৃত মহিলা বছর ৮০-র দেবযানী ডেকা। তিনি নিঃসন্তান।
স্থানীয়রা জানিয়েছেন, দিন-কয়েক আগে দেবযানী ডেকা পড়়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। এর পর থেকে তিনি শয্যাশায়ী। নিঃসন্তান মহিলার নিকটত্মীয় আছেন। তাঁরা এতদিন তাঁর কোনও খবর নেননি।
এভাবে অবহেলিত বৃদ্ধা শয্যাশায়ী অবস্থায় স্বগৃহে এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার রাতে ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তাঁর খোঁজ করে মৃত দেবযানীদেবীর মৃতদেহ উদ্ধার করেন। তাঁর শরীরে পচন ধরেছে।
তাঁরা জানান, সম্ভবত তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। গ্রামের প্রতিবেশীরা রাতেই ঘটনার খবর দেন মুকালমুয়া থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে মুকালমুয়া পুলিশ গিয়ে মহিলার মৃতদেহটির প্রাথমিক এনকুয়স্ট করে। আজ ভোরে দেবযানী ডেকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নলবাড়ি সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

