নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটে ক্যানসারের তিন ওষুধে ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ঘোষণায় খুশি ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছেন, ক্যান্সারের ওষুধ অথবা অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধে ছাড় দেওয়া প্রশংসনীয়। একইসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেছেন, বিহারকে যা দেওয়া হয়েছে, একজন বাসিন্দা হিসেবে ভালো লাগলো, কিন্তু আপনাকে তার মূল্য চোকাতে হবে, কিন্তু ভালোই ছিল। বিহারের এটির প্রয়োজন ছিল এবং এটির চাহিদাও ছিল। আপনারা অন্ধ্রপ্রদেশের জন্যও দিয়েছেন, যা প্রত্যাশিত ছিল, কিন্তু তেলেঙ্গানা, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের জন্য আপনি কী করেছেন?”
2024-07-23

