News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে বি ডিভিশনে যাত্রা শুরু কল্যাণ সমিতির, বীরেন্দ্র ক্লাবের হার
Image

জয় দিয়ে বি ডিভিশনে যাত্রা শুরু কল্যাণ সমিতির, বীরেন্দ্র ক্লাবের হার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ম্যাচের বয়স তখন ৩৩  মিনিট। থ্রো ইন থেকে গোল আদায় কল্যাণ সমিতির। গোলটি করলেন বিশ্বজিৎ দেব। পায়ের বদলে হাতে গোল। বীরেন্দ্রর গোলরক্ষকের হাত ছুঁয়ে বল সোজা জালে। ৩-০ লিড কল্যাণের। এর আগে যদিও আরও দুই গোল আদায় করে নিয়েছিল কল্যাণ সমিতি দল। বিপক্ষে বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের তেমন সাবলীল মনে হচ্ছিল না। কেন না, ম্যাচের শুরুতেই যে গোলটা হজম করলো বীরেন্দ্র ক্লাব, তা খুব একটা যুৎসই লাগলো না মাঠে উপস্থিত দর্শকদের। সোমবার উমাকান্ত ময়দানে বি ডিভিশনের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামলো কল্যাণ সমিতি ক্লাব। প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট ছিনিয়ে নেবার একটা মানসিকতা দেখা গেল তাদের মধ্যে। যা বাস্তবায়ন হলো। প্রথমার্ধে ৩-০ গোলে লিড নিয়ে বিরতি টানলো কল্যাণ সমিতি ক্লাব। বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ। তবে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা যে কি মানের ফুটবল খেললো এই ম্যাচে, তা মাঠে উপস্থিত অনেকেই বুঝতে পারলেন না। এককথায় যাকে বলে ছন্দ হীন ফুটবল,তা ই খেলে গেলো তারা। এই সুযোগে একের পর এক গোল আদায় করে নিলো কল্যাণ সমিতি ক্লাব। সুবাদে ৯-১ গোলের ব্যবধানে ম্যাচে জয় হাসিল করে মাঠ ছাড়তে সক্ষম হলো কল্যান সমিতি ক্লাব। বিশ্বজিৎ দেব, বিকন চাকমা, জন জমাতিয়া, সৌম্য কান্তি দাস এর প্রত্যেকর দুটি করে গোল, ভক্ত সাধন জমাতিয়ার একটি। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবের পক্ষে একমাত্র গোলটি হয় মনিপুরের খেলোয়াড় লৌরিয়াম সুভাষের সৌজন্যে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দলের দুই জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, খোকন সাহা, সুকান্ত দত্ত ও লিটন সাহা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top