News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক বামেদের
Image

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক বামেদের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২০ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। ভয়-ভীতি উপেক্ষা করে ৮ আগস্ট প্রত্যেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ফুটে জয়ী করার আহ্বান জানিয়েছেন  জোটের নেতৃবৃন্দ। কুমার ঘাটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক তরুন সাহা, সিপিআই এম এর মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস প্রমুখরা।

সাংবাদিক বৈঠকে সিপিআইএম মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস অভিযোগ করেন নির্বাচনে লড়তে কুমারঘাট ব্লকের অধিন ২৭২ টি পঞ্চায়েত আসনের মধ্যে ২৬৪ টি আসনে প্রার্থী দিয়েছে ইণ্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ শাসক দলের হামলা হুজ্জুতির কারনে বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি তারা।

তিনি অভিযোগ করেন বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সময় ফটিকরায় এলাকায় তাদের পথ আটকে বেশ কয়েকজনের মনোনয়নপত্র ছিনতাই করে প্রার্থীদের শারিরিকভাবে নিগৃহিত করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা। এই ঘটনায় শাসক দলীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবী অবাধ ভোটে নিজেদের পরাজয় আঁচ করতে পেরে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top