News Flash

Image

রহস্যজনকভাবে বনকর্মীর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ জুলাই: রহস্যজনকভাবে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পুলিনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। 

মৃত বনকর্মীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্কর দেবনাথকে ফোন করে নিজ বাড়ি থেকেই ডেকে নিয়ে যায়। এরপর থেকে কিঙ্করের সাথে বাড়ির কেউ আর যোগাযোগ করতে পারছিলেন না। আরও অভিযোগ, যখন দু’একবার কিঙ্করের মোবাইলে ফোন করলে তখন অপরিচিত কেউ কথা বললেও কিঙ্করের সাথে বাড়ির কেউ কথা বলতে পারেননি। তারপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মিলেনি। অবশেষে আজ সকালে পুলিনপুর এলাকায় রাস্তার পাশে বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছেন স্হানীয় মানুষ। সাথে সাথে তারা তেলিয়ামুড়া থানায় খবর পাঠিয়েছেন। পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞ দল ছুটে গিয়েছে। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে মহকুমা পুলিশ আধিকারিক জেলা পুলিশ আধিকারিক। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে পরিবারের লোকজনদের দাবি, তাকে পরিকল্পিত খুন করা হয়েছে। এভাবে প্রকাশ্যে একজন বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনা সার্বিকভাবে নিরাপত্তা ব্যাবস্থার দিকে আঙ্গুল তুলছে।  

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top