ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় ক্লাসিক এন্ড ইকুইপ্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে এবার মধ্যপ্রদেশের ইন্দোরে। আগামী ২১ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই জাতীয় পাওয়ার লিফটিং আসরে ত্রিপুরা থেকে মাস্টার প্লেয়ার তিন জন এবং কোচ কাম ম্যানেজার হিসেবে একজনসহ চার সদস্যের রাজ্য দল অংশ নিচ্ছেন। মাস্টার প্লেয়াররা হলেন ৬৬ কেজি বিভাগে অমল কুমার ঘোষ, ৭৪ কেজি বিভাগে শুভম রায়, ৯৩ কেজি বিভাগে সমীর দে। কোচ কাম ম্যানেজার হিসেবে যাচ্ছেন শান্তনু সূত্রধর। রাজ্য দল আগামীকাল ইন্দরের উদ্দেশ্যে রেলপথে রওয়ানা হবেন। এবং ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা বিগত বছরের মত এবারও রাজ্যের মাস্টার পাওয়ার লিফটাররা সাফল্য অর্জন করে ফিরবে।



















