প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ হেমন্তের, কথাও হল উভয়ের মধ্যে

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার দিল্লিতে মোদী ও হেমন্তের মধ্যে সাক্ষাৎ হয়েছে। কথাও হয়েছে উভয়ের মধ্যে। কিছু দিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন। সম্প্রতি তিনি দিল্লিতে রয়েছেন।

বিগত কয়েকদিনে অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেছেন হেমন্ত সোরেন। আর সোমবার তিনি ‘সৌজন্য’ সাক্ষাৎ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উভয়ে। তাঁদের মধ্যে কথাও হয়েছে নানা বিষয়ে।