ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বডি বিল্ডিং এর রাজ্য আসর অনুষ্ঠিত হচ্ছে আগামী আগস্ট মাসে। দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে এর জন্য রাজ্য সংস্থার পুনর্গঠিত কমিটি অতি সম্প্রতি বৈঠকে বসে তার দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি আগরতলায় “মিস্টার ইন্ডিয়া” আয়োজনের প্রস্তাব নিয়েও পজিটিভ চিন্তাভাবনা করা হচ্ছে। ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এর সঙ্গে এ বিষয়ে কথা বলে আগামী সময়ে বিষয়টা চূড়ান্ত রূপ পাবে বলে পুনর্গঠিত কমিটির পক্ষ থেকে জনৈক মুখপাত্র ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ দুপুরে আগরতলায় এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংস্থার রাজ্য সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট অল ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি পুনর্গঠিত হয়েছে। চলতি ২০২৪ থেকে ৪ বছরের জন্য অর্থাৎ২০২৮ পর্যন্ত এই পুনর্গঠিত কমিটিতে সভাপতি ডঃ দিলীপ দাস, সাধারণ সম্পাদক বাদল সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে রাজীব সাহা মনোনীত হয়েছেন। এছাড়া, উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর রায়। রবিবার অনুষ্ঠিত রাজ্য সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সহ-সভাপতি স্বপন সাহা, সম্পাদক সুজিত রায়, বিপ্লব দত্ত, মিহির শীল, স্পোর্টস সেলের কমল দে সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অল ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসো-র রাজ্য কমিটি পুনর্গঠিত, আগস্টে রাজ্য আসর
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















