News Flash

  • Home
  • দিনের খবর
  • ম্যানগ্রোভ কেটে কংক্রিটের নির্মাণ, গ্রেফতার এক
Image

ম্যানগ্রোভ কেটে কংক্রিটের নির্মাণ, গ্রেফতার এক

ক্যানিং, ১৪ জুলাই (হি.স.): বার বার সতর্ক করা সত্ত্বেও ম্যানগ্রোভ ধ্বংস রোধ করা যাচ্ছে না। এবার ম্যানগ্রোভ কেটে কংক্রিটের নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম মোস্তফা শেখ। ক্যানিং থানার ইটখোলা কাছারি ঘাট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়েছে।   পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরে এই কাছারি ঘাট এলাকার ম্যানগ্রোভ কেটে সেখানে কংক্রিটের বাড়ি তৈরীর কাজ করছিল অভিযুক্ত। শনিবার সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নির্মীয়মান বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি আটক করে অভিযুক্তকে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এস ডি পি ও ক্যানিং রাম কুমার মন্ডল বলেন, ” ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে। বেআইনি ভাবে ম্যানগ্রোভ নিধন দেখেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”  

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top