News Flash

  • Home
  • খেলা
  • সি ডিভিশন লিগ ফুটবল : এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন সরোজ সংঘ
Image

সি ডিভিশন লিগ ফুটবল : এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন সরোজ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে বি-গ্রুপ থেকে ফাইনালে জায়গা করে নিলো সরোজ সংঘ। লিগে বি-গ্রুপের লড়াইয়ে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় স্বামী বিবেকানন্দ ক্লাব ও সরোজ সংঘ। এদিনের ম্যাচটি ছিলো স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে লড়াইয়ে টিকে থাকার ম্যাচ, অন্যদিকে সরোজ সংঘের কাছে ছিলো ফাইনাল খেলা নিশ্চিত করার। ফলে একপ্রকার মরন-বাচার লড়াই ছিলো স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে। এদিনের ম্যাচে নামার আগে গ্রুপ লিগে স্বামী বিবেকানন্দ ক্লাবের সংগ্রহে ছিলো ৬ ম্যাচে ১৩ পয়েন্ট,  অন্যদিকে সরোজ সংঘের সংগ্রহে ছিলো ৫ ম্যাচে ১৫ পয়েন্ট।  ফলে জয় ছাড়া বিকল্প ছিলো না স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে। এই ম্যাচেই সরোজ সংঘের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এবছর ফুটবল মরশুম শেষ করলো স্বামী বিবেকানন্দ ক্লাব। যদিও এদিনের ম্যাচটি লড়াই করেছিলো উভয় দলের ফুটবলাররা।  শেষ পর্যন্ত লড়াই করে স্বামী বিবেকানন্দ ক্লাব কে পরাজিত করলো সরোজ সংঘ।  ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল দুটি করে খেলার ৬৫ মিনিটে বিপ্লব দেববর্মা ও ৮৭ মিনিটে মনীষ দেববর্মা। সি-ডিভিশন এই ফুটবল আসরে বি-গ্রুপে টানা ৬ ম্যাচে জয় লাভ করে ১৮ পয়েন্ট নিয়ে, ১ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলার পাশাপাশি আগামি বছর বি-ডিভিশন জায়গা করে নিলো সরোজ সংঘ।  লিগের শেষ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে বুধবার  সরোজ সংঘ, উমাকান্ত কোচিং সেন্টারের মুখোমুখি হবে।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top