News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাকার উন্নয়ন স্তব্ধ, পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত এলাকাবাসীর
Image

এলাকার উন্নয়ন স্তব্ধ, পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জুলাই: কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানান।

স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় প্রায় ৭০০ জন লোক বসবাস করে আসছে দীর্ঘ বছর ধরে। রাস্তার অবস্থা বেহাল, গর্ভবতী মহিলাদের কিংবা বয়স্ক লোকেদের হাসপাতাল নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়ায়। রয়েছে ওই এলাকায় পানীয় জলের বিরাট সমস্যা, পাশাপাশি ডিডব্লিউএস দপ্তর থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। একটি ওয়াটার পাম্প মেশিন ওই এলাকার স্থাপন করা হলেও কোন এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তা চালু হয়নি।

পাশাপাশি ওই এলাকায় একটি সেতু রয়েছে যা গুলধারপুর ও পাখিরবাদা বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারে ওই দুটি এলাকায়। সেটারও বেহাল অবস্থা এলাকাবাসীরা নিজেরাই সেই সেতুটি মেরামত করেছেন। স্থানীয়রা মৌখিকভাবে ও লিখিতভাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। 

উক্ত বিষয় নিয়ে ওই এলাকায় মঙ্গলবার সকালবেলা একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে এলাকাবাসীদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে সিদ্ধান্ত হয় যদি আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের সমস্যাগুলি সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কট করবে। এখন দেখার বিষয় হল প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top