News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে গবাদি পশু পাচারের ঘটনা অব্যাহত, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

সীমান্তে গবাদি পশু পাচারের ঘটনা অব্যাহত, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৯ জুলাই: কাটাতার কেটে গবাদি পশু পাচারের অভিযোগ উঠল। একই গ্রামের তিন বাড়িতে গরু চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় ঘটনা কমলপুর সোনারায় গ্রামে। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে মঙ্গলবার গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা। বিএসএফের ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনায় কমলপুরের সোনারায় গ্রাম সহ অন্যান্য সীমান্ত গ্রামগুলিতে আতঙ্ক বিরাজ করছে।

কমলপুরের সোনারায় গ্রাম ভারত-বাংলাদেশ সীমান্তের ১৯০৩-১৯০৪ নম্বর পিলারের মধ্যে অবস্থিত। মঙ্গলবার রাত ২টা নাগাদ বাংলাদেশী চোরেরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে সোনারায় গ্রামের বাসিন্দা কৃষক চন্দ্রদ্বীপ তেলীর একটি গাভী ও সীতারাম কৈরীর দুটি বলদ গরু বাড়ি থেকে নিয়ে যায়। গরুর মালিকরা টের পেয়ে গ্রামবাসীদের নিয়ে মরাছড়া ১০৫ নং ব্যাটেলিয়ান বিওপিতে ঘটনা জানালে বিএসএফ কোন গুরুত্ব দিতে চায়নি বলে অভিযোগ।বিএসএফ গ্রামবাসীদের অন্য জায়গায় খুঁজতে বলে। চোরেরা সীমান্তের কাঁটাতারের বেড়া যেখানে কেটে গরুগুলি নিয়ে যায় সেই জায়গায় থেকে দেড়শো মিটার দূরত্বে রয়েছে ডিউটি টাওয়ার। রয়েছে সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট। কিন্তু এসবের মধ্যে চোরেরা বিনা বাধায় গরুগুলি জিরো পয়েন্ট দিয়ে নিয়ে বাংলাদেশ পাড়ি দেয়। গত ৩০ জুন সোনারায় গ্রামের লক্ষন মুন্ডার দুটি গরু বাংলাদেশী চোরেরা চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে চলে যান। চুরি যাওয়া গরুর মালিকরা ঘটনার বিবরন দিয়ে বলেন, চুরি যাওয়া গরু গুলি বিএসএফকে এনে দিতে হবে। এদিকে, গরু চুরির পর বিএসএফের কমান্ডেন্টের নির্দেশ অনুযায়ী নিয়ম রক্ষার জন্য স্নেপার ডগ এনে ঘুড়িয়ে নিয়ে যায়। এবিষয়ে ১০৫ নং ব্যাটেলিয়নের বিএসএফ অফিসার কেউ কথা বলতে চায়নি। প্রায় প্রতিনিয়ত এধরনের চুরিকান্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top