News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনজীবীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির কমলপুরে
Image

আইনজীবীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ জুলাই: রক্তদান বর্তমানে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। জন্মদিন বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানেও রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছেন মানুষ। এ ধরনের প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে এখনো রক্তের সংকট রয়েছে। রক্ত সংকট নিরসনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই আহবানে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ রক্তদানে এগিয়ে এসে সচেতনতার পরিচয় দিচ্ছেন।

কমলপুর বার ‘র আইনজীবি শ্যামল কান্তি পালের জন্মদিন উপলক্ষ্যে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতারা।
এবিষয়ে আইনজীবি শ্যামল কান্তি পাল বলেন,জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই।নিজের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করায় রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top