News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে আতঙ্ক, বিকট আওয়াজে হঠাৎই ভাঙলো  রাস্তার পাশের বিল্ডিংয়ের জানলার কাঁচ, উদ্ধার বন্দুকের গুলি
Image

রাজধানীতে আতঙ্ক, বিকট আওয়াজে হঠাৎই ভাঙলো  রাস্তার পাশের বিল্ডিংয়ের জানলার কাঁচ, উদ্ধার বন্দুকের গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজধানীর বুকে ভয়ংকর ঘটনার হদিস মিললো। রাস্তার পাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে ভেতরে পড়লো বন্দুকের গুলি। ঘটনায় আতঙ্ক গোটা রাজধানীর বুকে।

ঘটনার বিবরণে প্রকাশ, আস্তাবল মাঠের উল্টোদিকে টেরেসা হেলথ কেয়ার সেন্টার রয়েছে। সেখানে প্রতিদিনকার মতো আজকেও সেন্টারের
ক্লিনিং স্টাফ জানলা পরিষ্কার করছিল। হঠাৎই তিনি লক্ষ্য করেন জানালার কাচে একটি ছিদ্র রয়েছে। তার পাশেই জানলার পর্দা তেও ছিদ্র রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি অন্যান্য কর্মীদের ডেকে এনে ঘটনাটি যাচাই করতে বলেন। তখনই অন্যান্য কর্মীরা লক্ষ্য করেন জানলার নিচেই একটি বন্দুকের গুলি পড়ে আছে। সঙ্গে সঙ্গে আতঙ্কগ্রস্থ হয়ে সেন্টারের মালিককে খবর দেওয়া হয়।

তারা ঘটনা প্রত্যক্ষ করে কোন কিছু আজ করতে না পেরে শেষ পর্যন্ত আগরতলা পশ্চিম থানার দারস্থ্য হয়েছেন। একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেন্টারের তরফে। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। ওই সেন্টারের কর্মীরা আরো জানিয়েছেন, গতকাল বিকেল চারটে নাগাদ একটি বিকট আওয়াজ হয়েছিল। যদিও সেটি কিসের আওয়াজ সেটা তারা আজ করতে পারেনি। তবে আজ সকালে জানলার পাশেই বন্দুকের গুলি দেখে তারা ধারণা করছেন হয়তো বা গতকাল বিকেলে এই বন্দুকের আওয়াজ হয়েছিল। তবে শহরের বুকে প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনায় গোটা রাজধানীর বুকে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।

Releated Posts

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top