News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট-ইউজি : ১৫৬৩ পড়ুয়ার দ্বিতীয় বারের পরীক্ষার ফল প্রকাশ করল এনটিএ
Image

নিট-ইউজি : ১৫৬৩ পড়ুয়ার দ্বিতীয় বারের পরীক্ষার ফল প্রকাশ করল এনটিএ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): নিট-ইউজি পরীক্ষায় বাড়তি নম্বর বাতিল হওয়া সেই ১৫৬৩ পড়ুয়ার দ্বিতীয় বারের পরীক্ষার ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ জানিয়েছে, “এতদ্বারা জানানো যাচ্ছে যে, নিট (ইউজি) ২০২৪-এর সমস্ত পরীক্ষার্থীদের সংশোধিত স্কোর কার্ডগুলি (২৩ জুন ২০২৪ তারিখে পুনরায় পরীক্ষায় উপস্থিত ১৫৬৩ জন পরীক্ষার্থী সহ) ওয়েবসাইটে (https://exams.nta.ac.in/NEET/) দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করতে পারেন এবং নিজ নিজ সংশোধিত স্কোর কার্ড দেখতে/ডাউনলোড/প্রিন্ট করতে পারেন।”

নিট-ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল গত ৪ জুন। নিটের ফল প্রকাশিত হওয়া থেকেই শুরু হয় বিতর্ক। দেখা যায়, একসঙ্গে ৬৭ জন প্রথম হয়েছেন। পেয়েছেন ৭২০-র মধ্যে ৭২০। অর্থাৎ, এক নম্বরও কাটা যায়নি তাঁদের। নিটের ইতিহাসে যা বিরল। শুধু তা-ই নয়, নিটের ফলে আরও একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। দেখা যায়, যে ৬৭ জন সম্পূর্ণ নম্বর পেয়ে প্রথম হয়েছেন, তাঁদের অনেকেই একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top