News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক পার্কিংকে কেন্দ্র করে ঝামেলা, মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা 
Image

বাইক পার্কিংকে কেন্দ্র করে ঝামেলা, মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: স্বামীকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানি এবং মারধরের শিকার হয়েছেন এক মহিলা। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত  কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার গৌতম সরকারের বাড়ির সামনে উনার বাইক পার্কিংকে কেন্দ্র করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক গৌতম সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। 

পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার দুই বন্ধু  পিন্টু দাস এবং  রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে  তিনজন মিলে গৌতম সরকারের উপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে গৌতম সরকারের স্ত্রী ছুটে আসলে উনার উপরেও মারধর সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 

এই ঘটনায় রবিবার দুপুরে গৌতম সরকারের স্ত্রী আমতলী থানার দারস্ত হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন। আমতলী থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। 

এদিকে এই ঘটনা নিয়ে গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং নির্যাতিতা মহিলা সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top